হোম > সারা দেশ > রাজশাহী

শিবগঞ্জে জামায়াতকর্মীদের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ

শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে আলহাজ্ব মোস্তাকিমসহ কয়েকজন জামায়াতকর্মীর বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ উঠেছে। মঙ্গলবার গভীর রাতে জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের চাকলা গ্রামের ডুবনিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও জামায়াতের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে।

দাইপুখুরিয়া ইউনিয়ন বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির সদস্যসচিব আতিকুল ইসলাম জুয়েল জানান, রাতে জামায়াতকর্মী আলহাজ্ব মোস্তাকিমসহ তার কয়েকজন সহযোগী নিয়ে দাইপুখুরিয়া ইউনিয়নের চাকলা গ্রামের ডুবনিপাড়া এলাকায় সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন।

এ সময় ভোটার সাবানের বাড়িতে টাকা দিয়ে ভোট কিনতে গেলে স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে মোস্তাকিম ও তার সহযোগী মনিরুলকে আটক করলেও টাকার ব্যাগ নিয়ে সটকে পড়েন অন্য সহযোগীরা।

এদিকে ভিডিওতে দেখা যায়, মোস্তাকিম ও তার সহযোগী মনিরুলের সাথে স্থানীয় জনতার মধ্যে বাগবিতণ্ডা হয়। একই সঙ্গে ধস্তাধস্তির ঘটনা দেখা যায়।

শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ধরণের ঘটনা পরবর্তীতে আর ঘটনাবে বলে আশ্বস্ত করলে স্থানীয়রা তাদের ছেড়ে দেয়। এদিকে আলহাজ্ব মোস্তাকিমের সাথে যোগাযোগ করা হলে তার মন্তব্য মেলেনি।

যদিও শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম জানান, কর্মীদের ভোট কেনার প্রশ্নই উঠেনা। তাদের চা খাওয়ার টাকাও দিতে পারিনা। তারপরও বিষয়টি খোঁজ নিয়ে পরে জানানো হবে।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ জানান, ভোট কেনার ঘটনায় লিখিত বা মৌখিক কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন