হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী রেলস্টেশনে বনলতা এক্সপ্রেসের চাকা ভেঙে বগি লাইনচ্যুত

রাজশাহী ব্যুরো

রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের চাকা ভেঙে একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার সকাল ৭টায় এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, বিরতিহীন বনলতা এক্সপ্রেসটি সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। ট্রেনটি রাজশাহী স্টেশন এলাকায় প্রবেশ করার সময় হঠাৎ একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনটি আসছিল। রাজশাহীর প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে, এমন সময় বিকট শব্দ হয়। এসময় দেখা যায় একটি বগি চাকা ভেঙে লাইনচ্যুত হয়েছে। বগি থেকে যাত্রীরা হুড়োহুড়ি করে নামছেন।’

রাজশাহী রেলওয়ের স্টেশন ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, ‘বনলতা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। উদ্ধার প্রক্রিয়া শুরু হয়েছ। বিস্তারিত পরে জানানো হবে।’

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার