হোম > সারা দেশ > রাজশাহী

বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় পৃথক অভিযানে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

এরা হলেন, উপজেলার পুইবিল গ্রামের মহসিন আলীর ছেলে বায়েজিদ হোসেন ও পাথরঘাটা গ্রামের আয়েজ উদ্দিন মানিকের ছেলে সুমন হোসেন। তারা দুজনেই উপজেলা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

সোমবার গভীর রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে বায়েজিদ ভাঙ্গুড়া প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মানিক হোসেনের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার দুই নম্বর আসামি। সে সময় বায়েজিদের নেতৃত্বে সাংবাদিক মানিকের ওপর নৃশংস হামলা চালিয়ে তার একটি পা ভেঙে দেওয়া হয়।

ওসি জানান, উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ওই দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়।

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার