হোম > সারা দেশ > রাজশাহী

পুশ-ইনের শিকার ভারতীয় নারী সোনালি খাতুনসহ ৬ জনের জামিন

আতিকুর রহমান নগরী

বিএসএফ কর্তৃক পুশ-ইন হয়ে বাংলাদশে আসার পর কারাবন্দী গর্ভবতী ভারতীয় নারী সোনালী খাতুনকে জামিন দিয়েছে বাংলাদেশের আদালত।

সোমবার শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করে বলে নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন।

ফারুক হোসেন নামের স্থানীয় এক ব্যক্তি সোনালী খাতুনের জামিনদার হয়েছেন। সম্পর্কে তিনি সোনালী খাতুনের আত্মীয় বলে জানান জেলার।

সোনালী খাতুনের সঙ্গে পুশ-ইনের শিকার হয়ে কারাবন্দী অন্য পাঁচজনকেও জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

তবে নির্দিষ্ট সময়ে আদালতে হাজিরা দেওয়ার বাধ্যবাধকতা থাকায় তারা এখনই ভারতে ফেরত যেতে পারবেন না বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাকারের জেলার মো. সাখাওয়াত হোসেন।

'পুশ-ইন' করে বাংলাদেশে পাঠানো গর্ভবতী নারী সোনালী খাতুনসহ অন্য সবাইকে ভারতে ফিরিয়ে নেওয়ার জন্য সোমবার আবারও কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।

সোনালী খাতুনসহ ছয়জনকে কোনো ধরনের চূড়ান্ত যাচাই-বাছাই ছাড়াই বাংলাদেশে 'পুশ-ইন' করা হয় বলে অভিযোগ রয়েছে।

লাশ উদ্ধারে গিয়ে স্থানীয়দের হামলার শিকার পুলিশ

তানোরে ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

কাজিপুরে গাছে ধাক্কা লেগে ট্রাক চালক নিহত

ছাত্রদল-যুবদলের ৯ নেতার জন্য দুঃসংবাদ

ধুনটে নাতির লাঠির আঘাতে দাদা নিহত, নাতি গ্রেপ্তার

নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

রাজশাহীতে আ. লীগ কার্যালয়কে ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা

প্রেমের টানে ঈশ্বরদীতে প্রেমিক, তরুণ-তরুণীকে গাছে বেঁধে রাখলো এলাকাবাসী

ছেলেকে নকল দুধ তৈরিতে সহায়তা, মাকে ২০ হাজার টাকা জরিমানা

ইবি শিক্ষিকা রুনা হত্যার প্রতিবাদে রাবিতে মানববন্ধন