হোম > সারা দেশ > রাজশাহী

ভাঙ্গুড়ার কবি ফকির আব্দুল খালেক আর নেই

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়া উপজেলা কবি সংসদের আহ্বায়ক বিশিষ্ট কবি ও লেখক ফকির আব্দুল খালেক (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । এর আগে গত ২৮ মে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ফকির আব্দুল খালেক ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা উত্তর পাড়া গ্রামের মৃত আবির উদ্দিন ফকিরের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহি রেখে যান।

সোমবার (২ জুন) বাদ যোহর জগাতলা ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে পার-ভাঙ্গুড়া কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ অংশ গ্রহণ করেন। মরহুম আব্দুল খালেক একুশে টেলিভিশন ও দৈনিক মানবজমিন পত্রিকার পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমি'র মামা শশুর।

তার মৃত্যুতে ভাঙ্গুড়া উপজেলা কবি সংসদের সদস্য সচিব কবি নুরুজ্জামান সবুজ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

সিংড়ায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স প্রদান

পুঠিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, ঘাতক আটক

বগুড়ায় অবৈধ মজুতের ডিজেল জব্দ করে কৃষকের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি

শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশু পাবে হামের টিকা

রায়গঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

পোরশায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদ, সা.সম্পাদক শহিদুল

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গোমস্তাপুরে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার