হোম > সারা দেশ > রাজশাহী

নওগাঁয় ২৪৫ কেজি ওজনের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১

জেলা প্রতিনিধি, নওগাঁ

ছবি: আমার দেশ

নওগাঁয় ২৪৫ কেজি ওজনের একটি মূল্যবান কষ্টিপাথরের শিবলিঙ্গ মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাচারের সময় এ ঘটনায় মোস্তফা আলী (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।

বুধবার সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় অভিযান চালিয়ে মূর্তিটিসহ তাকে আটক করা হয়। আটক মোস্তফা আলী একই গ্রামের গহির উদ্দিন প্রামাণিকের ছেলে।

নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, চক রাজবল্লভ এলাকায় মূল্যবান কষ্টিপাথরের একটি শিবলিঙ্গ মূর্তি পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে একটি টাস্কফোর্স গঠন করে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে মোস্তফা আলীর কাছ থেকে ২৪৫ কেজি ওজনের শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত শিবলিঙ্গ ও আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এমএইচ

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন