হোম > সারা দেশ > রাজশাহী

মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ যমজ দুই ভাই, ৩ দিনেও মেলেনি খোঁজ

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তিন দিন ধরে নিখোঁজ রয়েছে মাদ্রাসা পড়ুয়া যমজ দুই ভাই। এ ঘটনায় পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজরা হলো রাসেল রানা (১১) ও রাশেদুল ইসলাম (১১)। তারা শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত রোববার সকালে তারা নিজ বাড়ি থেকে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া বারেক মাওলানা কওমিয়া মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়। পথে শেরনগর এলাকায় পৌঁছানোর পর থেকে তাদের আর খোঁজ পাওয়া যায়নি। তারা মাদ্রাসা কিংবা বাড়ি—কোথাও পৌঁছায়নি।

আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না মেলায় মঙ্গলবার দুপুরে বেলকুচি থানায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ শিশুদের সন্ধান পেলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে: ০১৮২৭-৪৭০৬৪৮/ ০১৭৬২-৬৬২৫৭৪।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, নিখোঁজের বিষয়ে পৃথক জিডি গ্রহণ করা হয়েছে এবং তাদের সন্ধানে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন স্থানে বার্তা পাঠানো হয়েছে। তাদের খুঁজে পেতে পুলিশ কাজ করছে।

সন্তানদের হারিয়ে পরিবারটি এখন দিশেহারা হয়ে পড়েছে। স্থানীয়দের মাঝেও এ ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩