হোম > সারা দেশ > রাজশাহী

নাটোর চিনিকলে ডাকাতি, কোটি টাকার মালামাল লুট

জেলা প্রতিনিধি, নাটোর

নাটোর চিনিকলে নাইট গার্ডদের বেঁধে রেখে প্রায় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় সংবদ্ধ ডাকাত দল। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে নাটোরের পুলিশ সুপার মো.আমজাদ হুসাইনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শনিবার দিবাগত রাতে শহরের হুগলবাড়িয়ায় অবস্থিত নাটোর চিনিকলে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটে। তবে কি পরিমাণে মালামাল লুট হয়েছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত চলছে।

লুট হওয়া মালামালের মধ্যে উল্লেখযোগ্য মিল হাউজ গান মেটাল জার্নাল বিয়ারিং ১০টি যার প্রতিটি বিয়ারিং এর ওজন ১৬০ কেজি। যার মূল্য ৪৫ লাখ টাকা, ইলেকট্রিক্যাল তার সহ বিভিন্ন প্রকার মালামাল প্রায় ১০ লাখ টাকা, ৩০০ কেজি বিভিন্ন সাইজের ব্রাশ ল্যাপটপ ১০টি মূল্য ৭ লাখ ৫০ হাজার, বিভিন্ন পাম্পের ইম্পেরাল ব্রাশ আট পিস চার লাখ টাকা, ওয়েল্ডিং কেবল একটি দু’লাখ ৫০ হাজার টাকা, মিল হাউজ স্ক্রিন্ড জুস পাম্প দু’টি ৬ লাখ টাকা, আলমারির ব্যবহৃত প্রয়োজনীয় টুলস পাঁচ লাখ টাকা, মোলাসেস পাম্পের ষ্টার ও দু’টি রোটর ব্রাশ দু’লাখ, সিরাপ পাম্প এক পিস তিন লাখ টাকাসহ প্রায় কোটি টাকার মালামাল লুট হয়েছে।

নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান জানান, নাটোর সুগার মিলের পিছনের ফটক দিয়ে গত শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে ২০-৩০ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল মিলের ভিতরে প্রবেশ করে। এসময় নিরাপত্তা নৈশপ্রহরীদের অস্ত্রের ভয় দেখিয়ে মিলের বয়লায় হাউজের মধ্যে আটকে রাখে। পরে ডাকাত দল কারখানার তালা ভেঙে মিল হাউজের গান মেটাল জার্নাল বেয়ারিংসহ ওয়ার্কসপ হাউজের বিভিন্ন যন্ত্রাংশ লুট করে বের হয়ে যায়।

তিনি আরো বলেন, ভোরের দিকে একজন নৈশপ্রহরী কৌশলে তার বাঁধন খুলে মিলের হুইসেল বাজিয়ে দেয় এবং অন্য প্রহরীদের বাঁধন খুলে দিয়ে মসজিদের মাইক থেকে ডাকাতির ঘটনাটি জানান সবাইকে। খবর পেয়ে মিল কর্মকর্তা ও কর্মচারীরা মিলে এসে পুলিশকে জানায়। প্রাথমিকভাবে ৯০ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে জানান তিনি।

নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, বিষয়টি জানার পরই ঘটনাস্থলে পরিদর্শন করেছি। প্রযুক্তিগত কিছু ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করেছি। মিলের অভ্যন্তরীণ লোকজনের সম্পূক্তা রয়েছে কি না। এই দু’টি বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছি।

প্রকৃত এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা দ্রুত আমরা বের করতে সক্ষম হবো। এ ঘটনায় আমরা কয়েকজনকে হেফাজতে নিয়েছি। তদন্তে সাপেক্ষে পরবর্তীতে আপনাদের জানাবো। তদন্তের পর কী পরিমান মালামাল লুট হয়েছে তা জানা যাবে।

লাশ উদ্ধারে গিয়ে স্থানীয়দের হামলার শিকার পুলিশ

তানোরে ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

কাজিপুরে গাছে ধাক্কা লেগে ট্রাক চালক নিহত

ছাত্রদল-যুবদলের ৯ নেতার জন্য দুঃসংবাদ

ধুনটে নাতির লাঠির আঘাতে দাদা নিহত, নাতি গ্রেপ্তার

নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

রাজশাহীতে আ. লীগ কার্যালয়কে ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা

প্রেমের টানে ঈশ্বরদীতে প্রেমিক, তরুণ-তরুণীকে গাছে বেঁধে রাখলো এলাকাবাসী

ছেলেকে নকল দুধ তৈরিতে সহায়তা, মাকে ২০ হাজার টাকা জরিমানা

ইবি শিক্ষিকা রুনা হত্যার প্রতিবাদে রাবিতে মানববন্ধন