হোম > সারা দেশ > রাজশাহী

নবজাতককে কোলে নিয়ে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, শাজাহানপুর (বগুড়া)

ছবি: আমার দেশ

বগুড়ার শাজাহানপুরে ৪৫ দিনের এক নবজাতককে সঙ্গে নিয়ে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ।

সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া জেলা কার্যালয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সারমিন খানম (২৫) ও তাঁর স্বামী সোহাগ মৃধা (৩১)। বর্তমানে তাঁরা ঢাকার মিরপুর-১ এলাকায় বসবাস করেন। গ্রেপ্তার সোহাগ মৃধার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে এই অভিযান পরিচালনা করা হয়। ডিএনসির বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমানের নেতৃত্বে একটি দল নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়।

এ সময় ঢাকা থেকে বগুড়াগামী ‘আর কে ট্রাভেলস’-এর একটি বাসের এফ-১ ও এফ-২ আসনে বসা টিকিটবিহীন ওই দম্পতির দেহতল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

ডিএনসির ভাষ্য অনুযায়ী, সারমিন খানমের ডান পায়ের হাঁটুর নিচে অ্যাংলেটের সঙ্গে কালো স্কচটেপে মোড়ানো ২০টি নীল জিপারযুক্ত প্যাকেটে ৪ হাজার পিস এবং বাম পায়ের হাঁটুর নিচে একই কৌশলে লুকানো ১৯টি প্যাকেটে আরও ৩ হাজার ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ৭ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়, যার মোট ওজন ৭৮০ গ্রাম। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও সাদা রঙের দুটি অ্যাংলেট জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সামসুল আলম বাদী হয়ে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।

অধিদপ্তর জানিয়েছে, এই মাদকের চালানের সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

এমএইচ

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন