হোম > সারা দেশ > রাজশাহী

নওগাঁয় বজ্রপাতে ৮ বছরের শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁর আত্রাই উপজেলায় বজ্রপাতে রোহান ইসলাম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার রায়পুর পাড়ের ঘাট এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোহান ইসলাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের রায়পুর মধ্যপাড়া গ্রামের জামিরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে ওই এলাকায় হঠাৎ ঝোড়ো বাতাস, ভারি বর্ষণ ও বজ্রপাত শুরু হয়। নিহত শিশু রোহান ভবানীপুর বাজার থেকে বাড়ির দিকে রওনা হয়েছিল। পথে রায়পুর পাড়ের ঘাট এলাকায় পৌঁছালে বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মাকর্তা ওসি) মো. মাহাবুব আলম বলেন, বজ্রপাতে শিশুটির মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএইচ

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন