হোম > সারা দেশ > রাজশাহী

দুর্নীতি-চাঁদাবাজমুক্ত দেশ গড়তে চায় জামায়াত: রফিকুল ইসলাম খান

স্টাফ রিপোর্টার, বগুড়া

জামায়াতে ইসলামী জাতিকে সুখী, সমৃদ্ধ ও কল্যাণ রাষ্ট্র উপহার দিতে চায় বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেলে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দেশ গঠন করবে জামায়াত।

গত ৫৪ বছরে যারা দেশ শাসন করেছেন, তারা জাতির ভাগ্যোন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন। চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে যে নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি হয়েছে, সে সম্ভাবনাকে কাজে লাগাতে চাই।

বুধবার বিকালে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের দলীয় প্রার্থীর পরিচিতি উপলক্ষে দায়িত্বশীল সমাবেশে তিনি এসব কথা বলেন। বগুড়া শহরের কলোনীর শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে আয়োজিত কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট আসনের জামায়াত প্রার্থী সাবেক ছাত্রনেতা ড. মোস্তফা ফয়সাল পারভেজকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

রফিকুল ইসলাম বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রয়োজন। কিন্তু সরকার এখনো সবার জন্য সমতল মাঠ তৈরি করতে পারেনি। অনেক জেলার ডিসি, এসপি একটি দলের কর্মসূচি বাস্তবায়নে তৎপর। অবিলম্বে এসব কর্মকর্তাকে প্রত্যাহার করতে হবে। সারা দেশের প্রশাসন ঢেলে সাজাতে হবে।

আগামী নির্বাচনে দেশের সব ইসলামপন্থি দলের একটি বাক্স হবে ঘোষণা দিয়ে তিনি বলেন, জোটবদ্ধ নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হবে তার জন্য জীবনবাজি রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।

আসন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আবদুল মমিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বগুড়া অঞ্চল জামায়াতের টিম সদস্য অধ্যাপক মাওলানা আবদুর রহিম ও অধ্যাপক মাওলানা নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবদুল হক সরকার, সাবেক আমির অধ্যাপক নাজিম উদ্দিন প্রমুখ।

মাদকসেবীদের তালিকা চাই: এমপি আব্দুল আজিজ

মেগা প্রকল্প হবে, মেগা দুর্নীতি নয়: জিএম সিরাজ

আগুনে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে জামায়াতের এমপি মিজানুর

সীমান্ত থেকে দুর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

কণ্ঠ নকল করে প্রতারণা, ২১ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী আটক

নদীতে মাছ ধরার সময় ৫০ রাউন্ড গুলি উদ্ধার

চাটমোহরে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের ইফতার মাহফিল, বিক্ষোভ

নওগাঁয় মুকুলে ছেয়ে গেছে আমবাগান, ভালো ফলনের প্রত্যাশা মালিকদের

সরকারি কর্মকর্তাদের কাছে উন্নয়নে সহায়তা চাইলেন এমপি মিলটন

আমি দলমত-নির্বিশেষে সবার এমপি হয়ে কাজ করতে চাই : মোস্তাফিজুর রহমান