হোম > সারা দেশ > রাজশাহী

দুই ঘণ্টা পরই প্রত্যাহার রাবি শিক্ষার্থীদের অবরোধ

প্রতিনিধি, রাবি

পূর্বনির্ধারিত অবরোধে এসে দুই ঘণ্টা পরই তা প্রত্যাহার করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এরআগে গতকাল রোববার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার বেলা ১১টায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থী প্যারিস রোডে আসেন। সেখান থেকে দুপুর ১২টার দিকে মেইন গেটের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন। এরপর দুপুর ১টার দিকে অবরোধ তুলে নিয়ে আগামীকালের কর্মসূচি ঘোষণা করেন স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী সজীব।

তিনি বলেন, আগামীকাল আমরা চোখে কাপড় বেঁধে ফেসবুকে শেয়ার ও ‘উই ওয়ান্ট যাস্টিস নো মোর রেপিস্ট’ হ্যাশট্যাগ ব্যবহার করবো।

অবরোধে আইন বিভাগের শিক্ষার্থী ফাহির আমিন বলেন, সবার আগে আমাদের বোনদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। কোথাও কোনো ধর্ষণের ঘটনা ঘটলে ১৫ দিনে তদন্ত করে ৩০ দিনের মধ্যে শাস্তি নিশ্চিত করতে হবে। শাস্তি অবশ্যই দৃষ্টান্তমূলক হতে হবে যাতে আর কেও একাজের সাহস না দেখায়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ১৫ দিন তদন্ত ৩০ দিনে শাস্তি নিশ্চিত করতে হবে, প্রত্যেক বিভাগীয় শহরে ডিএন এ সেম্পলিং মেশিন স্থাপন করতে হবে। এছাড়া বিচারকাজে কোনো রকম ফাঁকিবাজি চলবে না। কারোর রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া চলবে না। কোনো ভন্ড ইনটেরিমকে আমরা চাই না।

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী

বাগাতিপাড়ায় বড়াল নদ কেটে মাটিবাণিজ্য, নীরব প্রশাসন