হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল, প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

ছবি: আমার দেশ

চাঁপাইনবাবগঞ্জের চৌডালায় সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দিয়ে জোরপূর্বক জমি দখল ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এবং ভূমিদস্যুর বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা মাদরাসা মোড়ে মানববন্ধন করে ভুক্তভোগী জমির মালিক ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, এলাকার ভূমিদস্যুখ্যাত শাহ আলম ওরফে কাজল ক্যাপ্টেন পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে বিভিন্ন মানুষের জমি জায়গা দখল করে। বাধা দিতে গেলেই তার গুন্ডা বাহিনী দ্বারা হামলা ও মারধরের ঘটনা ঘটে। এমনকি জমির প্রকৃত মালিকদের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা করে হয়রানি করছে। এতে হয়রানির শিকার হচ্ছেন ভুক্তভোগীরা।

বক্তারা জমি দখলকারী ভুয়া ক্যাপ্টেনের তদন্তপূর্বক বিচার দাবি করেন। তারা আরও বলেন, গোমস্তাপুর থানার এএসআই সাইদুরের সঙ্গে যোগসাজশ করে এসব অপকর্ম করেন শাহ আলম ওরফে কাজল। যাদের জমি দখল করে উল্টো তাদেরকেই হুমকি ও ভয়ভীতি দেখিয়ে হয়রানি করেন এএসআই সাইদুর। এ নিয়ে জমির প্রকৃত মালিকদের বিরুদ্ধেই শাহ আলম ওরফে কাজল তিনটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।

মানববন্ধনে বক্তারা জানান, এখন পর্যন্ত চৌডালা ইউনিয়নের মাদরাসা মোড় এলাকার শরিফুল ইসলামের ৭ কাঠা, রোকনের সাড়ে ১৩ কাঠা, জোসনা বেগমের ২ কাঠা, আব্দর রাজ্জাকের ৯ কাঠা ও বাঘমারার তুহিনের সাড়ে ৩ কাঠা জমি দখল করেছে শাহ আলম ওরফে কাজল।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, বদিউর রহমান, আব্দুল মতিন, তুহিন, জোসনা খাতুন, সাইদুর রহমানসহ অন্যরা।

এ নিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ক্যাপ্টেন পরিচয়দানকারী শাহ আলম ওরফে কাজলকে পাওয়া যায়নি। তার এসব জমি দেখাশোনার দায়িত্বে থাকা আপন মামা তাজেমুল হক বলেন, আমার ভাগনে পরিচয় দেয় না, লোকে তাকে ক্যাপ্টেন বলে ডাকে। সব জমি কাগজপত্র মূলেই দখলে নেওয়া হয়েছে। কোনো জোরপূর্বক দখলের ঘটনা নেই।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, এ নিয়ে মামলা চলমান রয়েছে। আদালত এ বিষয়ে সিদ্ধান্ত দিলে তা বাস্তবায়ন করা হবে। তবে এএসআই সাইদুরের কোনো পক্ষপাতমূলক আচরণ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির দুই কর্মী হত্যায় সহযোগীসহ প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

ক্যাপ্টেন পরিচয়ে জমি দখলের অভিযোগ, বিচার চেয়ে মানববন্ধন

অটোপাশ নয়, পড়াশোনা করেই পাস করতে হবে: আব্দুল আজিজ

প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত

ঈশ্বরদীতে আগুনে বাড়ি ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি

রাজশাহীতে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সিরাজগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে ২ জন নিহত

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

জ‌মি সংক্রান্ত বি‌রো‌ধে জামায়াত নেতা হত্যায় গ্রেপ্তার ২