হোম > সারা দেশ > রাজশাহী

নিয়ামতপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, নিয়ামতপুর (নওগাঁ)

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুইজন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এ ঘটনাগুলো ঘটে, যা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে ধান তুলে আনার সময় হঠাৎ বজ্রপাত হলে অনুকূল চন্দ্র মাহন্ত নামে এক যুবক গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, হাজিনগর ইউনিয়নের খোদ্দচাম্পা গ্রামে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে আরও এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। নিহত ওই শ্রমিক চাঁপাইনবাবগঞ্জ জেলার খাসের হাট ঊঠাপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্থানীয় প্রশাসন বজ্রপাতের সময় সবাইকে নিরাপদ স্থানে থাকার জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার