হোম > সারা দেশ > রাজশাহী

দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আছি: নাহিদ

উপজেলা প্রতিনিধি, গোদাগাড়ী (রাজশাহী)

জুলাই সনদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দলের ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’য় অংশ নিয়ে রোববার দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদরে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছি। জুলাই গণঅভ্যুত্থানে যে স্বপ্ন ও সাহস নিয়ে আমরা-আপনরারা রাজপথে নেমেছিলাম; এখন জনগণকে, দেশকে, সরকারকে বার্তা দিতে হবে আমরা এখনও রাজপথে আছি। বিপ্লবীরা ঘুমায় নাই, বিপ্লবীরা ঘুমাবে না।

তিনি বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং বৈষম্যহীন বাংলাদেশের জন্য আমাদের এই যাত্রা। আমরা ৬৪ জেলায় যাচ্ছি।

সরকার পতনের আন্দোলনে গোদাগাড়ীতে গড়ে ওঠা আন্দোলনের প্রশংসা করে এনসিপির এই নেতা বলেন, জুলাই গণঅভুত্থানে আপনারা গোদাগাড়ীতে ৫ আগস্ট অসীম সাহসিকতার সঙ্গে পুলিশের বুলেটের মুখে দাঁড়িয়ে আন্দোলন করেছেন। এখানে গুলিবিদ্ধ হয়েছিল। এই লড়াইয়ের কারণে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। গোদাগাড়ীবাসীর এই সাহসী ভূমিকা পুরো বাংলাদেশকে অনুপ্রাণিত করেছে। আমরা অনুপ্রাণিত হয়েছি, যখন শুনেছি দেশের জন্য একটা উপজেলায় এ রকম সাহসিকতার সাথে আপনারা লড়াই করেছেন।

এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা প্রমুখ উপস্থিত ছিলেন।

তানোরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেবে ১ হাজার ৬৯ শিক্ষার্থী

পত্নীতলায় দুই শতাধিক হজযাত্রী নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

বিএনপিরই মধ্যে মুক্তিযোদ্ধা বেশি আছে: জ্বালানি মন্ত্রী

প্রতিমন্ত্রীর হুঁশিয়ারির পরও মাটি বিক্রির দৌরাত্ম্য থামছে না

কৃষকের কষ্ট আমরা দেখেছি, এবার স্বপ্ন পূরণের সময়: শিক্ষামন্ত্রী

গোদাগাড়ীতে নববর্ষে চীনা নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদ্‌যাপন

লালপুরে অভিযানে হেরোইন-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক