হোম > সারা দেশ > রাজশাহী

বিকাশে টাকা পেয়ে চোরাই মিটার ফেরত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে শিল্প বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। পরে বিকাশে টাকা পেয়ে চোরাই মিটার মালিককে ফেরত দিয়েছে চোর চক্র।

শুক্রবার রাতে পৌর শহরের শরৎনগর বাজারের মেসার্স আলহাজ্ব ট্রেডার্স ও হিমেল ট্রেডার্স ট্রেডার্সে মিটার চুরির ঘটনা ঘটে। এঘটনায় রোববার দুপুরে গ্রাহকরা থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মিটার চুরির সময় একটি করে চিরকুট রেখে যান চোর। সেখানে একটি বিকাশ নাম্বার (০১৮৫৭-৪৬৯৯১১) পাশে লেখা ছিল প্রতি মিটারের জন্য ৫ হাজার টাকা বিকাশ করে মিটার ফেরত নিয়ে যাবেন।

মেসার্স আলহাজ্ব ট্রেডার্সের মালিক শাহিনুর রহমান বলেন, দুইটি মিটারের জন্য ১০ হাজার টাকা বিকাশে দিলে সারুটিয়া এলাকায় মিটারগুলো রাখা আছে বলে জানায় চোর । পরে সেখানে গিয়ে মিটার পাওয়া গেছে।

এ বিষয়ে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতির-১ ভাঙ্গুড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সেকেন্দার আলী বলেন, মিটার চুরির বিষয়টি জানানোর পর থানায় অভিযোগ করতে বলা হয়।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, মিটার চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন

সিরাজগঞ্জে বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩