হোম > সারা দেশ > রাজশাহী

এনজিওর টাকা পরিশোধ না করায় গৃহবধূ গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশে এনজিওর ২৫ হাজার টাকা পরিশোধ করতে না পারায় মোছা. জান্নাতি খাতুন (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাটগাড়ী পাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) নামক একটি এনজিও থেকে নেওয়া ৫০ হাজার টাকার ঋণের মধ্যে ২৫ হাজার টাকা পরিশোধ করা হলেও বাকি ২৫ হাজার টাকা পরিশোধ না করায় তার বিরুদ্ধে মামলা করা হয়। আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তাড়াশ থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর রাতে তাকে পুলিশ হেফাজতে রেখে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

জান্নাতির স্বামী আব্দুর রাজ্জাক দাবি করেন, ঋণের একটি অংশ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে এবং চাকরিকালীন সময়ে জমা রাখা জামানতের অর্থ ঋণের সঙ্গে সমন্বয়ের অনুরোধ করা হলেও তা করা হয়নি। বরং সাদা চেকের ভিত্তিতে তার স্ত্রীর নামে মামলা দায়ের করা হয়েছে।

জেডএম

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার