হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বাবা নিহত, ছেলে আহত

জেলা প্রতিনিধি, নাটোর

প্রতীকী ছবি

নাটোর শহরের কান্দিভিটুয়ার কদমতলা মোড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বাবা আবুল কালাম আজাদ (৪৮) নিহত এবং ছেলে কাউসার মাহমুদ (২৫) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের কান্দিভিটুয়া এলাকার কদমতলা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ একই এলাকার শাহাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে রাস্তায় মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে আবুল কালাম আজাদের ছেলে কাউছার মাহমুদের বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। এরই জের ধরে সোমবার গভীর রাতে প্রতিপক্ষ আলামিন, হামজা, রহিম ও তার ছেলেরাসহ ছয়-সাতজন দেশীয় অস্ত্র নিয়ে আবুল কালাম আজাদ ও তার ছেলে কাউছার মাহমুদের ওপর হামলা চালায়। তাদের ছুরিকাঘাতে বাবা আবুল কালাম আজাদ ও ছেলে কাউছার মাহমুদ গুরুতর জখম হন।

পরিবার ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়ার পথে বাবার মৃত্যু হয়। এ সময় ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

পদ্মা নদী থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২

বাকিতে সিগারেট না পেয়ে কিশোর দোকানদারকে ছুরিকাঘাত

মহাসড়কে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

পার্কে বিদেশি নাগরিকদের হেনস্তা, গ্রেপ্তার ১

ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে ধরে পুলিশে দিল জনতা

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, সংরক্ষণে সহযোগিতার আশ্বাস

কালাইরুটি খেয়ে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, বললেন ‘দারুণ মজা’

গোমস্তাপুরে বিএসএফকে পুশইনে সহায়তার অভিযোগে আটক ৭

রাজশাহীতে আমের বাজারে মার্কিন রাষ্ট্রদূত