হোম > সারা দেশ > রাজশাহী

পোরশায় তেল পাম্পকে ২০ হাজার টাকা জরিমানা

ওজনে কম দেওয়ায়

উপজেলা প্রতিনিধি, পোরশা (নওগাঁ)

ছবি: আমার দেশ

নওগাঁর পোরশায় নাহার ফিলিং স্টেশনে তেলের ওজন কম দেওয়ায় পাম্প কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সরাইগাছী বাজারের নাহার ফিলিং স্টেশনে ওজন পরিমাপ করে তেল কম পাওয়ায় পাম্প কর্তৃপক্ষকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত গ্রাহকদের দেওয়া ডিজেল মেপে প্রতি ৫ লিটারে ১১০ গ্রাম কম পায়। যার দাম প্রায় সাড়ে ১২ টাকা। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাম্প কর্তৃপক্ষের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম। পরে ওজনের পরিমাপ ঠিক করে পুনরায় তেল বিক্রয় চালু করা হয়েছে।

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম

লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানা

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

কালের সাক্ষী পুঠিয়া রাজবাড়ী

চট্টগ্রামের কদমতলীতে তেলের গুদামে আগুন