হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে আসলে রিয়াজুল মোস্তফা (২০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশ দিয়েছে অফিসের কর্মকর্তারা। বুধবার দুপুরে এই ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মুনতাকীম মো. ইব্রাহিম বলেন, আজ সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গফুর মিয়ার পুত্র রিয়াজ মিয়া পরিচয়ে পাসপোর্ট করতে আসেন এক যুবক । তার আচরণ ও কথায় সন্দেহ হলে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে-যুবক স্বীকার করে যে, সে কক্সবাজারের কুতুপালং ক্যাম্প থেকে এসেছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

সহকারী পরিচালক আরো বলেন, উল্লাপাড়া উপজেলার পূর্ণিমা গাতী ইউনিয়ন পরিষদ থেকে ইস্যুকৃত জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করার চেষ্টা করে রোহিঙ্গা যুবক। রোহিঙ্গারা যাতে বাংলাদেশি পাসপোর্ট গ্রহণ করতে না পারে সে ব্যাপারে আঞ্চলিক পাসপোর্ট অফিস সিরাজগঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা সতর্ক রয়েছেন।

সিরাজগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা মো. আহসানুজ্জ্মান বলেন, রোহিঙ্গা যুবককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার নাম রিয়াজুল মোস্তফা। কক্সবাজারের কুতুপালং ৬নং ক্যাম্প থেকে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের পাঠানো হবে।

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন