হোম > সারা দেশ > রাজশাহী

চাটমোহরে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলা প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

পাবনার চাটমোহরে গাড়ির ধাক্কায় লাফিস হোসেন নামে ১৭ বছর বয়সী এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় উপজেলার চাটমোহর-ছাইকোলা আঞ্চলিক সড়কের রামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাফিস চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের দোলং গ্রামের লুৎফর রহমানের ছেলে।

চাটমোহর থানার ওসি মো. মঞ্জুরুল আলম জানান, সন্ধ্যায় বাড়ি থেকে মোটরসাইকেলে ছাইকোলা যাচ্ছিলেন লাফিস। রামনগর এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা তাকে ধাক্কা দেয় বোরাক গাড়ি। পরে আহত অবস্থায় লাফিসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, লাশের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে বোরাক ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

মাদকবিরোধী দিবসে রাজশাহীতে জামায়াতের র‍্যালি ও সমাবেশ

পর্নোগ্রাফি মামলায় সিরাজগঞ্জে সাংবাদিক গ্রেপ্তার

লালপুরে বিএনপিকর্মী ও ভাটা ব্যবসায়ীর বাড়িতে হামলা-ভাঙচুর

ধামইরহাটে মায়ের পায়ের রগ কেটে দিল ছেলে

যমুনায় গোসল করতে নেমে দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ভাঙ্গুড়ায় পুকুর থেকে মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা অর্থদণ্ড

সংস্কারের অভাবে বেহাল চন্দনবাইশা-বগুড়া সড়ক

সেশনজট নিরসনের দাবিতে রাবি নৃবিজ্ঞান বিভাগে তালা

রাবিতে অবৈধভাবে হলে অবস্থানের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক খুন