হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় ছুরিকাহত রক্তাক্ত কুকুর ড্রেন থেকে উদ্ধার, থানায় মামলা

স্টাফ রিপোর্টার, বগুড়া

ছবি সংগৃহীত। ইনসেটে প্রকৃত ছবি

বগুড়া শহরের কানছগাড়ী এলাকায় একটি পথকুকুরকে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে কুকুরকে ছুরিকাঘাতকারী স্বপনকে বার্মিজ চাকুসহ গত রাতে শহর থেকে গ্রেপ্তার করেছে। বিষয়টি নিয়ে শহরজুড়ে আলোচনার সৃষ্টি হয়।

গতকাল সোমবার ‘বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’ (বাওয়া) বগুড়া শাখার আহ্বায়ক সদস্য মো. এমরান হোসেন বাদী হয়ে এই মামলা করেন। মামলায় কানছগাড়ী পুকুরপাড় এলাকার বাসিন্দা ও ফার্নিচার ব্যবসায়ী মো. স্বপনকে অভিযুক্ত করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, গতকাল সোমবার দুপুরে মোবাইল ফোনে খবর পেয়ে এমরান হোসেন কানছগাড়ী এলাকার ইনডিপেন্ডেন্ট হাসপাতালের পশ্চিম পাশের একটি গলিতে যান। সেখানে একটি সাদা-কালো রঙের পথকুকুরকে গুরুতর আহত অবস্থায় ড্রেনে পড়ে থাকতে দেখেন তিনি। পরে স্থানীয় দুই ব্যক্তি এস এম সাদিকুল ইসলাম ও রাফিদ ইয়াসাদের সহযোগিতায় কুকুরটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য জলেশ্বরীতলার একটি পশু চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।

বাদীর দাবি, খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তাসহ জেলা প্রাণিসম্পদ বিভাগের একটি সমন্বিত চিকিৎসক দল কুকুরটির জরুরি চিকিৎসা নিশ্চিত করে। অস্ত্রোপচার ও প্রয়োজনীয় চিকিৎসার পর প্রাণীটি বর্তমানে কিছুটা সুস্থ হয়ে উঠেছে।

এজাহারে আরও অভিযোগ করা হয়, ঘটনাস্থলে খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত স্বপন ধারালো চাকু দিয়ে কুকুরটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত করে গুরুতর জখম করেন। আহত প্রাণীটির চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকা এবং সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে পরামর্শ করার কারণে থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও এজাহারে উল্লেখ করেন বাদী।

বগুড়া জেলা পুলিশের অতিরিকৃত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার হোসেন আমার দেশকে বলেছে। অভিযোগের পরপরই আঘাতকারীকে গ্রেপ্তার করা হয়েছে। কুকুরকে আঘাত করার বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে ।

এ বিষয়ে বগুড়া সদর থানার পুলিশ জানায়, প্রাণিকল্যাণ আইনে দায়ের করা অভিযোগটি আমলে নিয়ে ইতোমধ্যে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

এমএইচ

বগুড়ার ১২তম পৌরসভা হচ্ছে মোকামতলা

গঙ্গাচড়ায় তিস্তার ঢলে পানিবন্দি সাড়ে ৪ হাজার পরিবার

প্রশাসন থেকে পররাষ্ট্র: দুই বিসিএসে রুয়েটের মেহেদীর উজ্জ্বল সাফল্য

নওগাঁয় ভাতিজার হাতে চাচা খুন

ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

র‍্যাবের অভিযানে ১ কেজি হেরোইন উদ্ধার

জৈব সার বিতরণে অনিয়ম, কৃষি কর্মকর্তা বদলি

ধামইরহাটে ৫ কষ্টি পাথরের মূর্তি পাহাড়পুর বৌদ্ধ বিহারে হস্তান্তর

চেম্বারে ঢুকে আইনজীবীর ওপর হামলা, যুবক আটক

যমুনার ভাঙনে নদী গর্ভে বিলীন বসতবাড়ি, ফসলী জমিসহ শিক্ষা প্রতিষ্ঠান