হোম > সারা দেশ > রাজশাহী

আজহারীর মাহফিল ঘিরে রাজশাহীতে ৬৫ নারী পকেটমার আটক

রাজশাহী অফিস

ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে পকেটমারার প্রস্তুতিকালে ৬৫ নারীকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার মাহফিলস্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার মো. গাজিউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছেন। মাহফিলে আগত মানুষের পকেটমারাই ছিল তাদের উদ্দেশ্য। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে তাফসির মাহফিল হয়। এতে প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন বিশিষ্ট ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারী।

মাহফিলে সভাপতিত্ব করবেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর।

আয়োজকদের ধারণা, এ মাহফিলে বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ ধর্মপ্রাণ মানুষের সমাগম হতে পারে। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিকে কেন্দ্র করে পকেটমারার মতো অপরাধ প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাকসু নির্বাচনের দাবিতে টানা ১২ দিন অবস্থান, গুরুতর অসুস্থ ১

ধামইরহাট সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

গোদাগাড়ীতে উঠছে শীতকালীন টমেটো, দাম না পেয়ে হতাশ কৃষক

বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ জয়

প্রকল্প জটিলতা ও জনবল সংকটে যক্ষ্মা চিকিৎসাসেবা হুমকির মুখে

নাটোরে জুলাই স্মৃতিস্তম্ভে গভীর রাতে আগুন

পরীক্ষায় অসদুপায়, রাবির ৬০শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

উত্তরাঞ্চলের অর্থনীতিতে বিশেষ নজরের আহ্বান ব্যবসায়ীদের

রূপপুরে ইউরেনিয়ামের নবম চালান পৌঁছাল, প্রকল্পে জ্বালানি সরবরাহ সম্পন্ন

শনিবার তাফসির করতে রাজশাহী আসছেন আজহারী