হোম > সারা দেশ > রাজশাহী

নওগাঁয় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, নওগাঁ

ছবি: সংগৃহীত

নওগাঁর মহাদেবপুরে নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকালে উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর এলাকায় নিজ বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করে মহাদেবপুর থানার পুলিশ।

নিহতরা হলেন, উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের লোকমান মন্ডল (৫৫) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের খাবার খেয়ে দুজনে ঘুমাতে যান। ভোর ৪টা দিকে নিহতদের ছেলে মুক্তার হোসেন প্রতিবেশীদের খবর দিলে খাটের উপর এসে তাদের লাশ দেখতে পায়। স্থানীয়দের দাবি, ছেলে মুক্তার হোসেন নেশা ও মোবাইলে জুয়ায় আসক্ত। নেশার জন্য বাবা-মার কাছে টাকা চাইলে দিতে অস্বীকার করলে বিষাক্ত কিছু খাইয়ে এই ঘটনা ঘটাতে পারে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত কিছু খাবারের মাধ্যমে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এমএইচ

ঈশ্বরদীতে এক সপ্তাহে কাঁচামরিচের দাম বেড়ে তিনগুণ

ধুনটে যমুনা নদীতে অজ্ঞাত নারীর ভাসমান লাশ উদ্ধার

জুলাই শহীদদের রক্তের বিচার নিশ্চিত করতে হবে: নাসির উদ্দীন পাটোয়ারী

স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রাজশাহীতে বিএনপি-জামায়াতের নতুন লড়াই

করলার দাম না পেয়ে বাজারেই ফেলে দিচ্ছেন কৃষক

বিভিন্ন স্থানে নদীভাঙনে বিলীন হচ্ছে শত শত মানুষের ভিটামাটি

কানসাট আমের হাটে প্রতিদিন ১৮ কোটি টাকার আম বিক্রি

কামারখন্দে দেড় লাখ টাকার অবৈধ চায়না জাল জব্দ

ন্যূনতম লজ্জা থাকলে হাসিনা মুখ দেখানো তো দূরের কথা, ভারতে আত্মহত্যা করতেন

জুলাইয়ের আগে যা দেখেছিলাম জুলাইয়ের পরেও তা দেখি