হোম > সারা দেশ > রাজশাহী

স্ত্রীর চিৎকার, চোর ধরতে গিয়ে প্রাণ হারালেন স্বামী

স্টাফ রিপোর্টার, পাবনা

‎পাবনার আটঘরিয়ায় সংঘবদ্ধ চোরদের ছুরিকাঘাতে আসাদ হোসেন (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের পারখিদিরপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

‎নিহত আসাদ ওই গ্রামের উকিল আলীর ছেলে। সে মৎস্য আহরণ ও কৃষিকাজ করে জীবনযাপন করতেন।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, রাত নয়টার পরে আসাদের ঘরের জানালা দিয়ে কয়েকজন চোর মোবাইল ফোন চুরি করে পালাচ্ছিল। এ সময় আসাদের স্ত্রী চিৎকার শুরু করলে তিনি দৌড়ে এসে এক চোরকে ধরে ফেলেন। তখন চোরের দল ধারালো অস্ত্র দিয়ে আসাদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ নিয়ে যায়।

‎ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে এক চোরকে আটক করে পুলিশে দেয়। আটক চোরের নাম সজীব। সে একই উপজেলার সোনাকান্দর গ্রামের খলিলের ছেলে।

স্থানীয়দের কয়েকজন অভিযোগ করে বলেন, এলাকায় ব্যাপক চোর ডাকাতের উৎপাত বেড়েছে। দিনেদুপুরে চুরি হওয়া শুরু হয়েছে। রাতে গরুর খামারিদের পাহারা দিতে হয়। নতুন করে চোর বাড়ায় এলাকাবাসী আতঙ্কে রয়েছে। এসব অঞ্চলে প্রকাশ্যে জুয়ার আসর শুরু হয়েছে। পুলিশের নাকের ডগায় জুয়া খেলা চললেও পুলিশ চোখে দেখে না। জুয়ায় হেরে গিয়েই এসব লোকজন চুরির পথ বেঁচে নেয়। যেসব মানুষ এসব অপকর্মে লিপ্ত তাদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

‎আটঘরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সজীব নামের একজনকে আটক করা হয়েছে। আইনি বিষয়টি প্রক্রিয়াধীন। আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হবে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে কাজ করছে পুলিশ।

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় অসুস্থ হাতি ‘বাদশা বাহাদুর’

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের মিছিল

অফিস সহায়ক অমিত কুমার কারাগারে, দ্বিতীয় পরীক্ষায় অংশ নিল ৮ শিক্ষার্থী

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা বাবলুর ইন্তেকাল

আমার দেশে সংবাদ প্রকাশের পর এইচএসসি পরীক্ষা দিতে পারলেন ৬ শিক্ষার্থী

আপত্তিকর ভিডিওর জেরে সেই প্রধান শিক্ষক বরখাস্ত

অনিয়মের অভিযোগে বগুড়া চেম্বারের প্রধান নির্বাহীকে অব্যাহতি

বিএসএফের পুশইন ঠেকিয়ে দিল বিজিবি

অফিসেই সংসার পেতেছেন রাজশাহী জেলা যুব উন্নয়ন কর্মকর্তা

যমুনার বাম তীর রক্ষায় কাজ করছেন পাঁচ এমপি