হোম > সারা দেশ > রাজশাহী

নদীতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ফরিদপুরে বড়াল নদীতে তন্নী খাতুন (১১) ও চাচাতো ভাই জোবায়ের আহমেদ (৭) পানিতে ডুবে মারা গেছে।

শুক্রবার দুপুরে পৌর শহরের থানা পাড়া মহল্লায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে। ফরিদপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) হাসনাত জামান আমার দেশকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর দেড় টার দিকে বাড়ির সামনের বড়াল নদীর ঘাটে বসে ছিল শিশু তন্নী ও জুবায়ের। হঠাৎ করে জুবায়ের নদীর পানিতে পড়ে যায়। এসময় তন্নী ভাই জুবায়েরের হাত ধরতে গিয়ে দুজনেই পানিতে তলিয়ে যায়। পাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে পরিবারের নিকট খবর দিলে তাদেরকে খোঁজাখুঁজি শুরু করে। কিছু সময় পরে নদী থেকে তাদেরকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ওসি হাসনাত জামান জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে এবারো থাকছে না আম পাড়ার সময়সীমা

চীনা চিকিৎসক দল পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে

হেরোইনসহ ২ মাদক কারবারি আটক

যুবককে গাছের সঙ্গে বেঁধে পেটানোর লাইভ ভিডিও ভাইরাল

সিরাজগঞ্জে পূর্বশত্রুতার জেরে বৃদ্ধকে হত্যা

২২ মে থেকে নওগাঁয় আম সংগ্রহ শুরু

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ২ ব্যবসায়ী নিহত

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, আদালতে অর্থদণ্ড

ঈশ্বরদীতে অস্ত্র, কার্তুজ ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

অপরিপক্ব আম ঠেকাতে রাজশাহীতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ