হোম > সারা দেশ > রাজশাহী

মেলা থেকে ফেরার পথে ট্রাকচাপায় ৩ বন্ধু নিহত

বগুড়া অফিস

বগুড়ার সান্তাহারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। রোববার রাতে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর শহরের বাঁশহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোনকাই গ্রামের আব্দুর রহমানের ছেলে আল হোসাইন (১৯), একই গ্রামের মাস্টারপাড়ার জিয়ার ছেলে নেওয়াজ (২০) ও মঞ্জুয়ারার ছেলে মিথুন (১৯)।

নিহত আল হোসাইনের ভাই আল হাসান বলেন, রোববার বিকেলে তিনটি মোটরসাইকেলে ৯ বন্ধু মিলে নওগাঁ বাণিজ্য মেলায় ঘুরতে যান। রাতে মেলা থেকে বাড়ি ফেরার পথে বাঁশহাটি এলাকায় তাদের একটি মোটরসাইকেলকে চাপা দেয় ট্রাক। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

সান্তাহার পুলিশ ফাঁড়ির এএসআই আজিমুল হক জানান, ঢাকাগামী একটি কোচ ওভারটেক করে সামনে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তারা। পরে তাদের মোটরসাইকেলকে চাপা দেয় ট্রাক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকটি উদ্ধার করা যায়নি।

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন