হোম > সারা দেশ > রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

ছবি: আমার দেশ

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ইউনিয়নে বোমা বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। শনিবার রাতে চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া এলাকার কালাম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। বিস্ফোরণে বাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে জানা গেছে। এ সময় আহত হন আরও তিনজন। তবে তাৎক্ষণিক নিহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তদন্ত শুরু করেন। বিস্ফোরণের কারণ এবং এর পেছনে কারা জড়িত থাকতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ ‍সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, বিস্ফোরণে দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা কেউ নিহত ও আহতদের নাম-ঠিকানা এখনো জানাতে পারেনি। ফাটাপাড়ার কালামের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের পরিবেশ বিরাজ করছে।

ধামইরহাটে মাদক সেবনে জড়িত স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

দিল্লির কথায় বিভক্তি সৃষ্টি না করে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন

ভাঙ্গুড়ায় সার বিক্রিতে অনিয়ম, তিন ডিলারকে অর্থদণ্ড

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

সীমান্ত দিয়ে ফেরত আসা দুই নারী আটক, গোমস্তাপুর থানায় হস্তান্তর

ছাত্রদল নেতা হত্যাকাণ্ডের চার দিন পর মামলা, আসামি ১৭

স্বামী-স্ত্রীকে মারধর করে বেঁধে ৩টি ট্রান্সফরমার চুরি

দড়ি ও বাঁশ বেয়ে মসজিদে যাওয়া ১২০ বছর বয়সী মুয়াজ্জিন মারা গেছেন

বগুড়ায় ৪৮ ঘণ্টার ব্যবধানে তিনজন খুন

নওগাঁয় ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন