হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরের লালপুরে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৩

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর

নাটোরের লালপুরে আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাত দল আইনজীবী ও মহিলাসহ ৩জনকে কুপিয়ে আহত করে নগদ টাকাসহ প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) লালপুরের চকবাদেকুলপাড়া গ্রামে অ্যাডভোকেট সাধন কুমার দাসের বাড়িতে গভীর রাতে এ ঘটনা ঘটে। সাধন কুমার মৃত ননী গোপাল দাসের ছেলে।

জানা যায়, বুধবার দিবাগত গভীর রাতে মুখোশধারী ডাকাতরা সাধন কুমার দাসের বাড়িতে ঢুকে তাকে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

পরিবারের দাবি, এ সময় তারা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩ লাখ ১০ হাজার টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ডাকাতদের অস্ত্রের আঘাতে সাধন কুমার দাস, তার ভাতিজা রিপন কুমার দাস (৩৫) ও ভাতিজার স্ত্রী সুমী রানী (২৫) আহত হন।

স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় সাধন কুমার ও রিপনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেলে পাঠান।

রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে লালপুর থানার ওসি (তদন্ত) মমিনুজ্জামান জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

বিএনপিরই মধ্যে মুক্তিযোদ্ধা বেশি আছে: জ্বালানি মন্ত্রী

প্রতিমন্ত্রীর হুঁশিয়ারির পরও মাটি বিক্রির দৌরাত্ম্য থামছে না

কৃষকের কষ্ট আমরা দেখেছি, এবার স্বপ্ন পূরণের সময়: শিক্ষামন্ত্রী

গোদাগাড়ীতে নববর্ষে চীনা নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদ্‌যাপন

লালপুরে অভিযানে হেরোইন-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

২০ বছর পর পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

দ্রুত চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের কাজ শুরু হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী