হোম > সারা দেশ > রাজশাহী

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আদমদীঘিতে র‌্যালি

উপজেলা প্রতিনিধি (আদমদীঘি) বগুড়া

‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৫ জুন) সকাল ১০টায় উপজেলা চত্বরে র‌্যালি ও বিভিন্ন ফলদ গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা। আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জাহিদুল ইসলাম, নসরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সান্তাহার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজিম উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

পরে কৃষকদের মাঝে আম, জাম, কাঠাল, পেয়ারাসহ বিভিন্ন জাতের ফলদ গাছের চারা বিতরণ করা হয়।

নওগাঁ-১ আসনে জামানত হারাচ্ছেন সাবেক এমপিসহ ৩ প্রার্থী

বগুড়া-৩ আসনে জাপা ও ইসলামী আন্দোলনের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

জিয়া ও খালেদার কবর জিয়ারত করলেন বগুড়ার ছয় এমপি

বিএনপির দুই নেতার জন্য দুঃসংবাদ

রাজশাহীতে জয়ী-বিজিতদের মধ্যে সম্প্রীতির সুবাতাস

ভোটকেন্দ্রেই জন্ম হল সন্তানের, নাম রাখলেন খালেদা

নাম বদলে নতুন মোড়কে পুরোনো ফেনসিডিল

স্বামীর আদেশ অমান্য করে দাঁড়িপাল্লায় ভোট দেয়ায় স্ত্রীকে তালাক

ধামইরহাটে খাসির নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগ

পাবনা-৩ আসনে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত