হোম > সারা দেশ > রাজশাহী

জয়পুরহাটে পুকুরে ডুবে দুই শিশু সহদোরের মৃত্যু

জেলা প্রতিনিধি, জয়পুরহাট

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার ৫ নং আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।

নিহতরা হলো মাঝিনা গ্রামের বাসিন্দা এনামুল হকের ছেলে হোসেন আলী (১০) ও রহমত আলী (৯)। তারা মাঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো স্কুল ছুটির পর বাড়িতে এসে হোসেন আলী ও রহমত আলী তাদের আরও চার বন্ধুর সঙ্গে গ্রামের প্রবীর চন্দ্রের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানির নিচে তলিয়ে যায়।

তাদের চাচাতো ভাই আল ইমরান বলেন, পুকুরে তাদের দেখতে না পেয়ে আমি বিষয়টি বাড়িতে জানাই। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে খোঁজাখুঁজি করে দুই শিশুকে পানির নিচ থেকে উদ্ধার করে। উদ্ধারের পর দ্রুত তাদের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ হাফিজ রায়হান বলেন, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার