হোম > সারা দেশ > রাজশাহী

পাবনায় তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ রিপোর্টার, পাবনা

পাবনা সদর উপজেলার বাংলাবাজার লঞ্চঘাট এলাকায় তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে রনি হোসেন (২৪) নামের এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকার চর কোশাখালি গ্রামের একটি সড়কে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে সোমবার সকাল ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান এ যুবক। এ ঘটনায় অভিযুক্ত ইমনকে রাতেই ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম।

নিহত যুবক বাংলাবাজার লঞ্চঘাট এলাকার চর কোশাখালি গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে রনি হোসেন (২৪)। তিনি পেশায় রাজমিস্ত্রির সহযোগী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, চর কোশাখালী গ্রামের আবাসিক এলাকার সড়ক দিয়ে যাচ্ছিলেন ইমন। এসময় তাকে উদ্দেশ্য করে তুচ্ছ দুএকটি ব্যঙ্গাত্মক কথা বলে রনি। এ নিয়ে দুজন বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে ইমন তার কাছে থাকা ছুরি দিয়ে রনিকে আঘাত করে। পরে রনিকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেবার পর তার অবস্থার অবনতি হলে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরদিন সকালে তিনি মারা যান।

এ ব্যাপারে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আব্দুস সালাম বলেন, তুচ্ছ ঘটনায় দুজনের মধ্যে বাকবিতণ্ডা বাধে এবং পরে রনিকে ছুরিকাঘাত করে ইমন। তাদের মধ্যে পূর্বশত্রুতা ছিলো বলে প্রাথমিকভাবে জানা গেছে এবং এর জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। রাতেই ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইমনকে আটক করা হয়েছে। মরদেহ দাফনের পর লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গোমস্তাপুরে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার

লালপুরে তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি, বিপর্যস্ত জনজীবন

ভেড়ামারায় বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী লাঠিখেলা

সোনামসজিদ সীমান্তে মাদক ও প্রাইভেটকারসহ আটক ১

তানোরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেবে ১ হাজার ৬৯ শিক্ষার্থী

পত্নীতলায় দুই শতাধিক হজযাত্রী নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী