হোম > সারা দেশ > রাজশাহী

সাবেক এমপি আজিজের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল

ছাত্র জনতার উপর হামলা, হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার আব্দুল আজিজকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

রোববার দুপুরে তাড়াশ আমলি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শিউলী খাতুন এ তথ্য নিশ্চিত করে বলেন, সাবেক এমপি আব্দুল আজিজকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ রিমান্ড আবেদন করেছে পুলিশ। মামলা নথি জজ কোর্টে থাকার কারনে রিমান্ড শুনানি হয়নি। নথি জেলা জজ আদালত থেকে নথি আমলি আদালতে আসলে রিমান্ড শুনানি হবে।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তাড়াশ উপজেলার জিকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জড়ো হয় ছাত্ররা। এসময় সংসদ সদস্য আব্দুল আজিজসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোটা, বিদেশি পিস্তল, লোহার রড, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্রদের উপর হামলা চালায়। হামলায় সমন্বয় সাব্বির খন্দকারসহ বেশ কয়েকজন ছাত্র আহত হয়।

এঘটনায় সাব্বির খন্দকারের বাবা সাইফুল খন্দকার বাদী হয়ে সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজকে প্রধান আসামি করে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে তাড়াশ থানায় মামলা দায়ের করেন। এই মামলায় আব্দুল আজিজকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন