হোম > সারা দেশ > রাজশাহী

লালপুরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস: আরো কমতে পারে

লালপুর (নাটোর) প্রতিনিধি

শীতের নাটোর, ছবি সংগৃহীত

নাটোরের লালপুরে চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, মৌসুমি বায়ুর প্রভাবে এই তাপমাত্রা অব্যাহত থাকতে পারে। তবে এই তাপমাত্রা আরো কমতে পারে বলে তিনি জানান। এখানে তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে শিশু-বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মানুষের মাঝে শীতজনিত রোগীর পরিমাণ বাড়তে শুরু করেছে।

হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে আগত রোগীদের অধিকাংশ শীতজনিত বিভিন্ন সমস্যা নিয়ে আসতে দেখা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার সুরুজ্জামান শামীম জানান, এসময় পরিবারের শিশু ও বয়স্কদের শীতজনিত সমস্যা বৃদ্ধি পেতে পারে। এজন্য সাধ্যমতো গরম পোশাক ব্যবহার এবং গোসল ও খাওয়ার কাজে গরম পানি ব্যবহারের জন্য তিনি পরামর্শ দেন।

এমএস

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন