হোম > সারা দেশ > রাজশাহী

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী নার্সিং কলেজ

রাজশাহী অফিস

রাজশাহীতে চোর সন্দেহে এক যুবককে নির্মমভাবে মারধর করে হত্যার অভিযোগে রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল সংলগ্ন চারু মামার ক্যান্টিনের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত রাকিবুল হাসান রকি (৩২) নগরীর হেতেমখাঁ কারিগরপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া তিনজন হলেন রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থী আতিক, সৈয়ব ও ফাহিম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় চুরির সন্দেহে রাকিবুল হাসানকে কয়েকজন শিক্ষার্থী আটক করেন। পরে তাকে একটি স্ট্যাম্প দিয়ে বেধড়ক মারধর করা হয়। এতে তার দুই হাত, দুই পা ও পিঠে গুরুতর আঘাত লাগে। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

এদিকে নিহতের বোন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে রাজপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার তদন্তের অংশ হিসেবে শুক্রবার সকালে অভিযান চালিয়ে রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়।

রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, “এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

তিনি আরও জানান, ঘটনার বিস্তারিত তথ্য ও তদন্তের অগ্রগতি সম্পর্কে রাজশাহী মহানগর পুলিশের মিডিয়া শাখা পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানাবে।

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

নাটোরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিএনপির নির্বাচনি সভায় হামলার মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার

৬১ লিটার দুধ দিয়ে গোসল করে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় যোগদান

এবার নিজ নামে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

বর্জ্য অপসারণে আধুনিক ব্যবস্থাপনার অভাব

তানোরে খেলনা পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবির অভিযোগে যুবক গ্রেপ্তার

বাজার থেকে ধান কিনে খাদ্যগুদামে বিক্রির অভিযোগ

বিতর্কের মধ্যেই বগুড়ার শিবগঞ্জ-মোকামতলার চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ

আ.লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী