হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপি কার্যালয়ে ককটেল হামলা, আ.লীগ নেতা সেলিম চেয়ারম্যান গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ধুনট (বগুড়া)

সেলিম চেয়ারম্যান

বগুড়ার ধুনট উপজেলা বিএনপি কার্যালয়ে ককটেল হামলা ও ভাংচুরের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ সেলিমকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সেলিম উপজেলার প্রতাব খাদুলী গ্রামের মালেক উদ্দিনের ছেলে। তিনি মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। এর আগে সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে প্রতাব খাদুলী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেছে।

মামলা সূত্রে জানা যায়, ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে ২০২৩ সালের ৭ জুন কর্মীসভা চলছিল। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে ওই কর্মীসভায় ককটেল হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় শ্রমিকদল নেতা আশাদুল ইসলাম ২৬ জানুয়ারি থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭৮ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬০-৭০জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় হিসেবে সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই হায়দার আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখা হয়েছে।

২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী