হোম > সারা দেশ > রাজশাহী

পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় মাদক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ব্যাটালিয়নের সহকারী পরিচালক শেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি টহলদল অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় বন্দর এলাকার আলম ট্রেডার্সের স্টোন ইয়ার্ডে পার্কিং করে রাখা ভারতীয় একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকটির পাথরের ভেতরে বিশেষভাবে ত্রিপল দিয়ে মোড়ানো অবস্থায় রাখা ২০টি বস্তা উদ্ধার করা হয়।

পরে এসব বস্তার ভেতর থেকে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত মোট ৫ হাজার ৯৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় মাদক সিরাপ জব্দ করা হয়। এর মধ্যে ৩ হাজার ৮৯৭ বোতল স্কাপ ডিক্স এবং ২ হাজার ৩৮ বোতল ফায়ার ডিল সিরাপ রয়েছে।

তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মাদক পরিবহনের অভিযোগে পাথরবোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল্লাহ আল মামুন জানান, বিজিবি জব্দকৃত মাদক ও ট্রাকটি থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রামেক হাসপাতালে হামে আরো ১ জনের মৃত্যু, নতুন ভর্তি ১০

ওসির অপসারণে বিক্ষোভ করায় যুবদল নেতার বাড়িতে তল্লাশি

পোরশায় ১ হাজার পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক

বৈদ্যুতিক তারে পড়ে থাকা বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল যুবকের

সিরাজগঞ্জে নদীর তীর সংরক্ষণ এলাকা ধসে পড়ে যমুনায়

বিএনপি নেতার হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা হাসপাতালে

ধুনটে যুবতীকে গাছে বেঁধে শ্লীলতাহানির অভিযোগ

তানোরে সার পরিস্থিতি নিয়ে ডিলারদের সঙ্গে এমপির মতবিনিময়

শহীদ জিয়া দেশে খাল খনন শুরু করেছিলেন: হুইপ দুলু

ইমাম সম্মেলনে সামাজিক সচেতনতায় জোর