হোম > সারা দেশ > রাজশাহী

গুরুদাসপুরে ৬ ডাকাত আটক, টার্গেটে ছিলেন পর্যটকরাও

উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর (নাটোর)

নাটোরের গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতিকালে ছয় ডাকাতকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।

শুক্রবার গভীর রাতে উপজেলার কালাকান্দর স্লুইসগেট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে প্রথমে চার ডাকাতকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নাজিরপুর থেকে ডাকাত দলের দুই প্রধানকেও গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাদের গুরুদাসপুর থানায় হস্তান্তর করেন সেনা সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার নাজিরপুর গ্রামের ডাকাত দলের প্রধান সিরাজুল হকের ছেলে আব্দুর রাজ্জাক (৩৮) ও মৃত কামাল হোসেনের ছেলে কাওসার আহম্মেদ (২৫), আব্দুল আজিজের ছেলে বিপ্লব হোসেন (২৪), মোবারক আলীর পুত্র মবিদুল ইসলাম (২১), হরদমা গ্রামের রওশন আলীর ছেলে মনিরুল (২৪) ও কালিনগর পাধোয়া গ্রামের আব্দুল সালামের পুত্র সুরুজ আলী (২১)। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির কথা স্বীকার করেছেন তারা। নাজিরপুর, মামুদপুর, গুরুদাসপুর, কাছিকাটা, বিলসা ও বিলদহর এলাকায় তারা ডাকাতি করতো। এ পর্যন্ত ১২টি অটোগাড়ি, ১৫টি ভ্যান ও ১০টি মোটরসাইকেল ছিনতাই ও ডাকাতি করেছে তারা। তাছাড়া মাছের চাষ করা পুকুরে বিষ দেয়ার হুমকি দিয়ে নানাভাবে মালিকদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিল তারা। স্থানীয় বিলসা এলাকায় ঘুরতে আসা পর্যটকরাও ছিল তাদের টার্গেট।

স্থানীয়রা জানান, তারা রাতের বেলায় মানুষের মোটরসাইকেল, অটো ভ্যানগাড়ি, সিএনজি ছিনতাই ও ডাকাতি করতো। তাদের রিমান্ডে নিলে আরো চাঞ্চল্যকর তথ্য উদঘাটন হবে ধারণা করছেন স্থানীয়রা।

গুরুদাসপুর থানার ওসি আসমাউল হক জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর আসামিদের কারাগারে পাঠানো হবে।

ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি করে হত্যা

ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে পেটালো বিএনপি নেতাকর্মীরা

ভুয়া চাহিদাপত্রে জ্বালানি উত্তোলন, ফায়ার সার্ভিসের পাঁচ কর্মী প্রত্যাহার

ইবি শিক্ষিকা হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ, এসপি কার্যালয় ঘেরাও

মুফতি আমির হামজার বিরুদ্ধে আরো এক মামলায় সমন জারি

পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

কাজীপুরে ১৭০০ লিটার ডিজেল ও পেট্রোল জব্দ, ব্যবসায়ীর অর্থদণ্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং ৭ এপ্রিল হচ্ছে না

রামেক হাসপাতালে আইসিইউর অপেক্ষায় ৫৬ শিশু, আরেক শিশুর মৃত্যু