হোম > সারা দেশ > রাজশাহী

ক্ষুধা ও বৈষম্যমুক্ত দেশ গড়তে চায় জামায়াত

দিনাজপুরে মাওলানা হালিম

জেলা প্রতিনিধি, দিনাজপুর

জামায়াতে ইসলামী সিয়ামের শিক্ষায় উজ্জীবিত হয়ে ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্যমুক্ত ও সৌহার্দ্যপূর্ণ দেশ গড়তে চায় বলে জানিয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি বলেন, এবার দেশের মানুষ ভীতি ও ফ্যাসিবাদমুক্ত পরিবেশে স্বাচ্ছন্দ্যে সিয়াম পালন ও ঈদ উদযাপন করেছে। দ্রব্যমূল্যও সহনীয় পর্যায়ে ছিল। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই মানুষ নিজ পরিবারের সদস্যদের সঙ্গে ভাগাভাগি করতে পেরেছে আনন্দ।

শুক্রবার বাদ মাগরিব দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে দিনাজপুর শহর জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দীর্ঘ ১৭ বছর পর দিনাজপুরে জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে।

মাওলানা হালিম আরো বলেন, তাকওয়ার গুণ অর্জিত হলেই মানুষ সৎ হিসেবে বিবেচিত হবে। সুদ, ঘুস, ধর্ষণ ও মাদকের ছোবল থেকে দেশ ও সমাজকে রক্ষা করতে হলে সৎ মানুষের শাসন কায়েম করতে হবে এবং কোরআনের শিক্ষা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। কারণ, কোরআনের শিক্ষা ছাড়া সৎ মানুষ তৈরি হতে পারে না। কোরআনের শিক্ষায় আলোকিত সাহাবায়ে কেরামই রাসুলুল্লাহর (সা.) যুগে শ্রেষ্ঠ মানুষ ছিলেন।

তিনি আরো বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে শিশু-কিশোর ও তরুণদের কোরআনের শিক্ষা গ্রহণ ও প্রদানে অভিভাবকদের দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশের ছাত্র-জনতা বুকভরা আশা নিয়ে চব্বিশের গণঅভ্যুত্থান সফল করেছে ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে। আগামী দিনে প্রয়োজনীয় সংস্কার শেষ করে বৈষম্যমুক্ত, ইনসাফপূর্ণ ও মানবিক বাংলাদেশ চায় জনগণ। খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের দ্রুত বিচার জনগণের দাবি। সংস্কার, বিচার ও নির্বাচনকে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকারকে আরো কার্যকর ভূমিকা পালন করতে হবে।

দিনাজপুর শহর শাখা জামায়াতের আমির সিরাজুস সালেহীনের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান।

আরো বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, জেলা জামায়াতের সাবেক আমির দিনাজপুর-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী চিরিরবন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব উদ্দীন মোল্লা, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য দিনাজপুর-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা একেএম আফজালুল আনাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মাহবুবুর রহমান ভুট্টো, আসন্ন সংসদ নির্বাচনে দিনাজপুর সদর আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলম, অধ্যাপক ড. শোয়াইবুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট তোজাম্মেল হক বকুল, অধ্যাপক মেহরাব আলী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দিনাজপুর শহর জামায়াতের সেক্রেটারি কামরুল হাসান রাসেল। সব শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় দুই কিশোরের মৃত্যু

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন ধানের শীষ প্রার্থীর

ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে পরাজিত প্রার্থী তুহিন

নাটোরে সরকারি ভর্তুকি মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু

সরকারি হাসপাতালে চিকিৎসা নিলেন জামায়াতের এমপি, খেলেন রোগীদের সাধারণ খাবার

উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির

শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

স্ত্রীকে হত্যার পর টয়লেটের ট্যাংকে লাশ, আটক স্বামী