হোম > সারা দেশ > রাজশাহী

নন্দীগ্রামে প্রাচীন কষ্টিপাথর সাদৃশ্য ভাঙা মূর্তি উদ্ধার

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে পুকুরপাড় থেকে পরিত্যাক্ত অবস্থায় কালো পাথরের মূর্তির ভাঙা অংশ উদ্ধার করেছে পুলিশ। প্রাচীন আমলের এই মূর্তি কষ্টিপাথর হিসেবে ধারণা করা হলেও নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার সকালে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের পুনাইল এলাকার লয়া নামক পুকুরপাড় থেকে তিন কেজি ওজনের প্রাচীন মূর্তি উদ্ধার করা হয়। প্রথমে সরস্বতী মূর্তি বলে জানানো হলেও গরুড় বিষ্ণুর বাহন হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ।

ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, পুনাইল গ্রামের লয়া-পুকুরে স্থানীয়রা মাছচাষ করেন। সম্প্রতি পুকুরটি সংস্কার করে পাড়ে মাটি ফেলা হয়েছে। সেখানে পরিত্যাক্ত অবস্থায় পড়েছিল প্রাচীন আমলের মূর্তি। শিশুরা খেলা করার সময় সেটি পেয়েছে। খবর পেয়ে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে গেছে।

থানার ওসি তারিকুল ইসলাম জানান, ভাঙা অবস্থায় উদ্ধার করা মূর্তিটি কালো পাথরের বলে নিশ্চিত করেছে মহাস্থান জাদুঘর। এগুলো মূল মূর্তির প্যাডেস্টালের নিচের অংশে থাকে। গরুড় বিষ্ণুর বাহন এই মূর্তি কষ্টিপাথর কিনা নিশ্চিত বলা যাচ্ছে না।

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা