হোম > সারা দেশ > রাজশাহী

সীমান্তে জ্বালানি তেলের পাচার ঠেকাতে সতর্ক বিজিবি

উপজেলা প্রতিনিধি, ধামইরহাট (নওগাঁ)

নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকায় বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের পাচার প্রতিরোধে সীমান্তে টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে ১৪ বিজিবি। পাশাপাশি সীমান্ত এলাকায় বিজিবির পক্ষ থেকে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুন।

তিনি আরো জানান, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। এর ফলে বৈশ্বিক পর্যায়ে জ্বালানি সরবরাহ ও মূল্য পরিস্থিতি অনিশ্চয়তা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। জ্বালালি তেল পাচার প্রতিরোধে ১৪ বিজিবি কর্তৃক টহল তৎপরতা জোরদার, সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, জ্বালানি পরিবহন/সরবরাহের নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রেখেছেন।

এছাড়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ থেকে জ্বালানি তেল পাচার প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে।

এছাড়া অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, মাদক চোরাচালান প্রতিরোধ, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত সব ধরনের অপরাধ দমনে পত্নীতলা ব্যাটালিয়নের সব সদস্য সর্বদা সজাগ রয়েছেন।

লিচুর জন্য হিমাগার স্থাপনের সম্ভাবনা যাচাই করা হবে: বাণিজ্যমন্ত্রী

যমুনা সেতুর ওপর দুই বাসের সংঘর্ষে যান চলাচল বন্ধ, নিহত এক

গোমানী নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

বিদ্যালয়ের পাশে তেলের ডাম্পিং পয়েন্ট, দুই লাখ টাকা জরিমানা

বগুড়ায় ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

বিএনপি সব সময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে: দুলু

নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধ

নওগাঁয় এনসিপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ

জমি লিখে দেওয়ার পরও বাবা-মাকে নির্যাতনের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের নোম্যান্সল্যান্ডেই সেই ২৮ জন