হোম > সারা দেশ > রাজশাহী

জেলা পরিষদ প্রশাসকের হস্তক্ষেপে ডাকবাংলোর জায়গা উদ্ধার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশুর হস্তক্ষেপে ২৪ ঘণ্টার মধ্যে ভাঙ্গুড়ার পুরাতন ডাকবাংলোর দখলকৃত সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে। তিনি খবর পাওয়ার পর পরই জেলা পরিষদ থেকে লোক পাঠান এবং ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে অনুরোধ জানান।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরের দিকে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে জায়গাটি উদ্ধার করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এর আগে সোমবার রাতের আঁধারে পৌরসভার শরৎনগর বাজারের ব্যবসায়ী গোলাম মোস্তফা ডাকবাংলোর ওই সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ শুরু করে।

ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মাহবুব উল আলম বাবলু বলেন, অতীতে জেলা পরিষদের এই বাংলোর জায়গা জবরদখল হয়েছে। সরকারি গাছ কেটে নেওয়া হয়েছে কিন্তু তখনকার চেয়ারম্যান বা সদস্যরা কোনো ব্যবস্থা নেয়নি। কিন্তু বর্তমান প্রশাসক জহুরুল ইসলাম বিশু সরকারের এই মূল্যবান সম্পদ রক্ষায় তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছেন।

সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, ডাক বাংলোর দখল হওয়া জায়গাটিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ওই ব্যক্তি ভবিষ্যতে আর এমন কাজ করবে না মর্মে মুচলেকা নেওয়া হয়।

পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

প্রধানমন্ত্রী উপহার পেয়ে আবেগাপ্লুত বগুড়ার রফিকুল দম্পতি

আলোচিত নবগঠিত ইউনিয়নগুলোর নাম পরিবর্তন ঘিরে গণশুনানি

দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কামারখন্দে বিএনপির বিক্ষোভ

লালপুরে জুট মিলে ডাকাতির রহস্য উদঘাটন, ৬ ডাকাত গ্রেপ্তার

বিএনপি এমপির গাড়িতে হামলা, আ.লীগ নেতা গ্রেপ্তার

নাটোরে আইটি বেইজড স্কাউট ট্রেনিং সেন্টার নির্মাণকাজ শুরু

সাপাহারে বাংলাদেশ ডাক কর্মচারীদের তিন দিনের কর্মবিরতি

গুরুদাসপুরে পুকুর খনন ও ইটভাটার দৌরাত্ম্যে কমছে তিন ফসলি জমি

যমুনার ভাঙন আতঙ্কে কাজীপুরের মানুষ