হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ার শিবগঞ্জে সংবাদপত্রের কালো দিবস পালিত

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (বগুড়া)

সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে শিবগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শহীদ মুগ্ধ স্কয়ারে অনুষ্ঠিত মানববন্ধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল।

এতে বক্তারা বলেন ১৯৭৫ সালের ১৬ জুন বাংলাদেশে সংবাদপত্রের জন্য একটি কালো দিবস হিসেবে পরিচিত। এই দিনে শেখ মুজিবুর রহমান এক অধ্যাদেশ জারি করে চারটি রাষ্ট্রায়ত্ত পত্রিকা (দৈনিক বাংলা, বাংলাদেশ অবজারভার, ইত্তেফাক ও বাংলাদেশ টাইমস ব্যতীত সকল সংবাদপত্র বন্ধ করে দেন। এর ফলে দেশে সংবাদপত্রের স্বাধীনতা সম্পূর্ণভাবে খর্ব হয় এবং বহু সাংবাদিক বেকার হয়ে পড়েন।

১৯৭৫ সালের ২৫ জানুয়ারি চতুর্থ সংশোধনী বিল পাসের মাধ্যমে দেশে একদলীয় শাসন (বাকশাল) প্রতিষ্ঠিত হয়। এই ব্যবস্থার অধীনে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয় এবং রাষ্ট্রের সকল ক্ষমতা রাষ্ট্রপতির হাতে কেন্দ্রীভূত হয়। সংবাদপত্রের উপরও নিয়ন্ত্রণ আরোপ করা হয় এবং জনমত নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। ১৬ জুন, ১৯৭৫ তারিখে শেখ মুজিবুর রহমান ‘সংবাদপত্র (নিবন্ধন ও ঘোষণা) (সংশোধন) অধ্যাদেশ, ১৯৭৫’ জারি করেন।

শিবগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলাম রবির সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় অনলাইন প্রেসক্লাব শিবগঞ্জ উপজেলা সভাপতি এমদাদুল হক, কিচক প্রেসক্লাবের সভাপতি এমএ ওয়াদুদ ও শিবগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সোহাগ আলী। এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পবন রায়, মোকামতলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নুরুল আমিন তালুকদার, সিনিয়র সাংবাদিক বজলুর রহমান, কনক দেব।

এসময় আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক ফারুক হোসাইন, মিজানুর রহমান, শাহজাহান আলী, শফিউল আলম ডিউ, শেখর চন্দ্র টুটুল, উৎপল কুমার মোহন্ত, রাইসুল ইসলাম, মাসুদ রানা, ওয়াসীম আকন্দ, ওসমান গণি, হারুনুর রশিদ প্রমুখ।

এমএস

তানোরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেবে ১ হাজার ৬৯ শিক্ষার্থী

পত্নীতলায় দুই শতাধিক হজযাত্রী নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বগুড়াকে শিক্ষা নগরী হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

বিএনপিরই মধ্যে মুক্তিযোদ্ধা বেশি আছে: জ্বালানি মন্ত্রী

প্রতিমন্ত্রীর হুঁশিয়ারির পরও মাটি বিক্রির দৌরাত্ম্য থামছে না

কৃষকের কষ্ট আমরা দেখেছি, এবার স্বপ্ন পূরণের সময়: শিক্ষামন্ত্রী

গোদাগাড়ীতে নববর্ষে চীনা নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদ্‌যাপন

লালপুরে অভিযানে হেরোইন-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক