হোম > সারা দেশ > রাজশাহী

চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্যকে শোকজ

ভিজিএফ-এর চাল আত্মসাতের পরিকল্পনা

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়ায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচির ৮ শ' কেজি চাল আত্মসাতের পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। সে অনুযায়ী, ৮০টি কার্ডের মাধ্যমে দুস্থদের এই চাল আত্মসাৎ করার পরিকল্পনা করা হয়।

মঙ্গলবার (২৭ মে) উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অষ্টমনিষা ইউপি চেয়ারম্যান সুলতানা জাহান বকুলসহ পরিষদের ৯ জন ইউপি সদস্যকে শোকজ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাজমুন নাহার।

জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের ১ হাজার ২৭০ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হবে। কিন্তু বিতরণের আগেই সরকারি এই চাল আত্মসাতের জন্য একটি তালিকা প্রস্তুত করা হয় । তালিকায় ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর না থাকলেও পরিষদের ৯ জন ইউপি সদস্যের স্বাক্ষর রয়েছে। তালিকাটিতে থানা পুলিশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় ও সাংবাদিকসহ বিভিন্ন অফিস ও ব্যক্তির নামে চাল বরাদ্দ দেখানো হয়।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান সুলতানা জাহান বকুল বলেন, এখনো চাল বরাদ্দই পাইনি। তালিকাও চূড়ান্ত হয়নি। তাই চাল আত্মসাৎ চেষ্টার কোন প্রশ্নই আসে না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোছা. নাজমুন নাহার আমার দেশকে বলেন, এই ঘটনায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ও ৯ জন ইউপি সদস্যকে শোকজ করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাদেরকে জবাব দিতে বলা হয়েছে।

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন ধানের শীষ প্রার্থীর

ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে পরাজিত প্রার্থী তুহিন

নাটোরে সরকারি ভর্তুকি মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু

সরকারি হাসপাতালে চিকিৎসা নিলেন জামায়াতের এমপি, খেলেন রোগীদের সাধারণ খাবার

উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির

শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

স্ত্রীকে হত্যার পর টয়লেটের ট্যাংকে লাশ, আটক স্বামী

মাদ্রাসা ছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, ভিডিও ধারণ

ধামইরহাটে আদিবাসী স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার