হোম > সারা দেশ > রাজশাহী

ইমাম সম্মেলনে সামাজিক সচেতনতায় জোর

উপজেলা প্রতিনিধি, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে এক ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় রায়গঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন রায়গঞ্জ এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী। যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. শাহিন সরকার এবং উপজেলা কৃষকদলের সভাপতি মো. আবুল কালাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসনুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামসুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন খান এবং সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ইমামদের মাধ্যমে ধর্মীয় শিক্ষা প্রসার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক ভূমিকা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতা প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় শিক্ষার আলোকে মানুষকে সচেতন ও সৎপথে পরিচালিত করতে ইমামদের দায়িত্ব আগের চেয়ে আরও বেড়েছে। তারা মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে ইমামদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের সম্মেলন ইমামদের দক্ষতা বৃদ্ধি, দায়িত্ববোধ জোরদার এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ধুনটে যুবতীকে গাছে বেঁধে শ্লীলতাহানীর অভিযোগ

তানোরে সার পরিস্থিতি নিয়ে ডিলারদের সঙ্গে এমপির মতবিনিময়

শহীদ জিয়া দেশে খাল খনন শুরু করেছিলেন: হুইপ দুলু

চাটমোহরে ব্রিটিশ আমলে চালু হওয়া প্রথম শিশু শিক্ষায়তন

বগুড়া শহরে দিন দিন তীব্র হচ্ছে যানজট

নকল দুধ তৈরির অপরাধে ব্যবসায়ীকে কারাদণ্ড

রাজশাহীতে ধান-চালে দরপতন, বিপাকে কৃষক ও ব্যবসায়ীরা

জ্বালানি সংকটে স্থবির ইছামতি নদীর পুনঃখনন

নিয়ামতপুরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর খুন