হোম > সারা দেশ > রাজশাহী

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব: শিমুল বিশ্বাস

স্টাফ রিপোর্টার, পাবনা

কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, দেশে শান্তি ও ন্যায়বিচারের জন্য আমাদের মানুষের পাশে থাকতে হবে। প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার সুনিশ্চিত করতে হবে। আর এ জন্য দরকার একটি সুষ্ঠু নির্বাচন। কেননা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের উন্নয়ন তথা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব। গতকাল শুক্রবার পাবনা প্রেস ক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ এই সহকারী বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দুঃশাসন মানুষ দেখেছে। তখন দেশজুড়ে যে আতঙ্ক তৈরি হয়েছিল, সেই দুঃসহ স্মৃতি মানুষ এখনো ভুলতে পারেনি। এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। দেশের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে যে নেতিবাচক মনোভাব রয়েছে তা কাটিয়ে তুলতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিগত দিন আমাদের ওপর যে অত্যাচার হয়েছে তা যেন আর ফিরে না আসে। বিএনপি জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধ প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যাব।

সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মুসার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলালের পরিচালনায় পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

মাদকসেবীদের তালিকা চাই: এমপি আব্দুল আজিজ

মেগা প্রকল্প হবে, মেগা দুর্নীতি নয়: জিএম সিরাজ

আগুনে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের পাশে জামায়াতের এমপি মিজানুর

সীমান্ত থেকে দুর্লভ কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

কণ্ঠ নকল করে প্রতারণা, ২১ লাখ টাকাসহ স্বামী-স্ত্রী আটক

নদীতে মাছ ধরার সময় ৫০ রাউন্ড গুলি উদ্ধার

চাটমোহরে কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের ইফতার মাহফিল, বিক্ষোভ

নওগাঁয় মুকুলে ছেয়ে গেছে আমবাগান, ভালো ফলনের প্রত্যাশা মালিকদের

সরকারি কর্মকর্তাদের কাছে উন্নয়নে সহায়তা চাইলেন এমপি মিলটন

আমি দলমত-নির্বিশেষে সবার এমপি হয়ে কাজ করতে চাই : মোস্তাফিজুর রহমান