হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় মদপানে ৩ জনের মৃত্যু

বগুড়া অফিস

বগুড়ায় অতিরিক্ত মদপানে তিনজনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও দুজন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- বগুড়া শহরের ঠনঠনিয়া হাজিপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে আওরঙ্গজেব ওরফে চিংটু, হাড়িপাড়া বটতলা এলাকার আবু তালেবের ছেলে মো. রাসেল ও জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার রাদেব হোসেনের ছেলে আবেদ আলী।

হাসপাতালে চিকিৎসাধীনরা হলেন- ঠনঠনিয়া বটতলার আমজাদ হোসেনের ছেলে পিলু ও একই এলাকার জয়দেব দাসের ছেলে সনি দাস।

চিকিৎসাধীন পিলু বলেন, ২৭ মার্চ বিকেলে শহরের ১ নম্বর রেল ঘুমটি থেকে প্লাস্টিকের বোতলে অ্যালকোহল কিনে আনেন রাসেল। বিকেলেই চারজন একসঙ্গে পান করেন। এতে অসুস্থ হয়ে পড়েন তারা। তবে পুলিশের ভয়ে হাসপাতালে ভর্তির সময় ডায়রিয়ায় আক্রান্ত বলা হয়।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বলেন, হাসপাতাল মর্গে তিনজনের লাশ রয়েছে। তবে তারা কীভাবে মারা গেছেন, তা ফরেনসিক রিপোর্ট ছাড়া বলা যাচ্ছে না। এই তিনজন ছাড়াও আরো বেশ কয়েকজন অসুস্থ হয়ে অন্যান্য হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন বলে আমরা শুনেছি।

বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দিন বলেন, অতিরিক্ত মদপানে তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। তবে তাদের পরিবারের সদস্যরা পুলিশকে সহযোগিতা না করে দুর্ব্যবহার করেছেন। তারা পুলিশকে কোনো তথ্য দেননি। হাসপাতাল থেকেই তাদের মৃত্যুর বিষয়ে পুলিশকে জানানো হয়েছে।

নাটোরে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

নাটোরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ

গুরুদাসপুরে কলেজে কাফনের কাপড় পার্সেল, আতঙ্কে শিক্ষক-কর্মচারীরা

পোড়া ইটের খোয়া ব্যবহার করে সাড়ে তিন কোটি টাকার সড়ক সংস্কার

গ্রাহক হয়রানি রোধে রাজশাহীতে অ্যাপের মাধ্যমে মিলবে তেল

যমুনা নদী এখন ধু-ধু বালুচর, নৌযানের বদলে চলে ঘোড়ার গাড়ি

নববর্ষ ঘিরে তাঁতশিল্পে ফিরেছে প্রাণচাঞ্চল্য

জিয়াউল হক জিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

পরীক্ষায় ঘাপলা বরদাস্ত করা হবে না : শিক্ষামন্ত্রী

বাগাতিপাড়ায় বড়াল নদ কেটে মাটিবাণিজ্য, নীরব প্রশাসন