হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ শহরে আব্দুর রহমান রিয়াদ নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত প্রধান আসামি মো. সাকিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা।

বৃহস্পতিবার সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিশ্চিত করা হয়।

এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা জেলার সাভার থানার আলফা জোন অ্যান্ড কোম্পানি থেকে সাকিনকে গ্রেপ্তার করে র‌্যাব। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার মতি শেখের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৮ ডিসেম্বর বিকেলে কলেজ ছাত্র আব্দুর রহমান রিয়াদ সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে একটি সিএনজির ভিতরে বসেছিল। এসময় অজ্ঞাতনামা ৩০-৩৫ জন যুবক ধারালো অস্ত্র নিয়ে প্রকাশ্যে দিবালোকে কলেজছাত্র আব্দুর রহমানকে কুপিয়ে হত্যা করে।

হত্যার ঘটনায় নিহতের পিতা রেজাউল করীম বাদী হয়ে সাকিনকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখসহ ২০-২৫ জন যুবককে অজ্ঞাত আসামি করে সদর থানায় মামলা করেন। ঘটনার পর মো. সাকিন পলাতক ছিলেন। গতকাল ৭ জানুয়ারি তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

বগুড়া মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা

সেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

রাজশাহী অঞ্চলে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথা বন্ধের সিদ্ধান্ত

সাংবাদিকের বিরুদ্ধে সেই বিএনপি নেতার স্ত্রীর মামলা

নাটোরে রোগীর মাকে ধর্ষণ: তিন সদস্যের তদন্ত কমিটি

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

অগ্নিকাণ্ডে সাত দোকান পুড়ে ছাই, ৪০ লাখ টাকার ক্ষতি

রাজশাহীর পাড়া-মহল্লায় বিশ্বকাপ ঝড়, উন্মাদনায় মেতেছেন ফুটবলপ্রেমীরা