হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে দাঁড়িপাল্লার পক্ষে মহিলা জামায়াতের নির্বাচনি শোভাযাত্রা

জেলা প্রতিনিধি, নাটোর

নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বুধবার সকালে নাটোর শহরে বিশাল নির্বাচনি শোভাযাত্রা করেছে নাটোর মহিলা জামায়াতে ইসলামী।

বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের মাদ্রাসা মোড় গোলচত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি শহরের কানাইখালি, নিচাবাজার ও আলাইপুর এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

শোভাযাত্রা শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী অঞ্চল মহিলা জামায়াতের সহকারী পরিচালক মোস্তাজিয়া বানু, জেলা মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহনাজ শেলী এবং জেলা সহকারী সেক্রেটারি জোবায়দা কাকন লিপি।

বক্তারা বলেন, নারীদের প্রকৃত সম্মান ও মর্যাদা একমাত্র ইসলামই নিশ্চিত করতে পারে। একটি গোষ্ঠী নারীদের বিভিন্ন বিষয়ে অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। তবে নারী সমাজ এখন অনেক বেশি সচেতন। আজকের এই বিশাল নারী শোভাযাত্রাই তার বড় প্রমাণ।

তারা আরও বলেন, ইসলামের ইতিহাসে নারী সমাজ সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে নারীরাই সবচেয়ে বেশি সম্মান ও মর্যাদা লাভ করবে।

বক্তারা নারীদের ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করে একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পুলিশ সুপারসহ আহত ৩৫

ভাঙ্গুড়ায় সালাত আদায় করে পুরস্কার পেল ৫৭ শিশু-কিশোর

পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নারীর মৃত্যু, আহত ১০

দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী পুতুল

ঈদের ছুটিতে মহাস্থানগড়ে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

বিয়ের আগের দিন সড়ক দুর্ঘটনায় ঝরে গেল তরুণ প্রকৌশলীর প্রাণ

তানোরে সাবেক মেয়রের প্রতিষ্ঠানে ভাঙচুর, যুবক আটক

বৃদ্ধকে গাছের সাথে বেঁধে নির্যাতনের দুই মাস পর মৃত্যু

গোদাগাড়ীতে পদ্মার চরে বিনোদনপ্রেমীদের উপচেপড়া ভিড়

তাড়াশ থানার এসআইয়ের বিরুদ্ধে লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ