হোম > সারা দেশ > রাজশাহী

গোমস্তাপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আমার দেশের জেলা প্রতিনিধি তারেক রহমান ও মাই টিভির প্রতিনিধি তারেক আজিজের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গোমস্তাপুর উপজেলা সাংবাদিক সমাজের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আযমের সভাপতিত্বে বক্তব্য দেন রহনপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি নাহিদ ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম দোয়েল, সাংবাদিক সারওয়ার জাহান সুমন, দেলোয়ার হোসেন রনি, সাদিকুল ইসলামসহ অন্যরা। এ সময় উপস্থিত ছিলেন মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম তালুকদার, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ, উপজেলা প্রেসক্লাবের সহসম্পাদক আলমামুন বিশ্বাস, সদস্য এমরান আলী বাবুসহ উপজেলায় কর্মরত সাংবাদিকেরা ।

সাংবাদিকেরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং পুলিশের দায়িত্বহীনতার জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এমই

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার